ঢাকা স্টক এক্সচেঞ্জবাজারের তথ্য লোড হচ্ছে

● Live
We are delighted to launch the new DSE website, designed to provide an enhanced digital experience. As we continue to improve and update the website, we welcome your valuable comments, suggestions, and feedback at web@dse.com.bd.
প্রচ্ছদ›প্রায়শই করা প্রশ্নসমূহ

প্রায়শই করা প্রশ্নসমূহ

ডিএসইতে লেনদেন, তালিকাভুক্তি ও বিনিয়োগের প্রাথমিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর।

26 / 26

সাধারণ তথ্য

স্টক এক্সচেঞ্জ কি?
স্টক এক্সচেঞ্জ হল একটি দৃঢ় ও স্থায়ী পুঁজিবাজার যেখানে শেয়ার ক্রয়-বিক্রয় করা যায়।
স্টক এক্সচেঞ্জের ভূমিকা কি?
স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে জনসাধারণের কাছ থেকে পুঁজি সংগ্রহ করার সুযোগ করে দেয়। একই সাথে এখানে বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারে। একই সাথে এক্সচেঞ্জ বাজারের কর্মকান্ডের দক্ষতা,পরিছন্নতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নজরদারী ও বাজার নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে?
বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ আছে। ক. ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ- ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত। খ. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিঃ- ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ।
বিনিয়োগ করার পূর্বে কিভাবে কোম্পানি নির্বাচন করবেন?
বিনিয়োগ সম্পর্কিত সকল প্রাসংগিক তথ্য পরিষ্কারভাবে বুঝতে পারা পর্যন্ত অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকুন। নিজেকে প্রস্তুত করুন, নিষ্ঠার সাথে পর্যালোচনা/বিশ্লেষণ করুন প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন, ইপিএস, একাউন্ট ও অন্যান্য স্টেটমেন্ট, পাশাপাশি দেশ ও বিদেশে অবস্হা পর্যবেক্ষণ করুন যা আপনার বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। আপনার বিনিয়োগ উপদেষ্টা/ব্রোকারের সাথে আলোচনা করুন আপনি যে শেয়ার ক্রয় বা বিক্রয় করতে চাচ্ছেন তার বাজার হালনাগাদ তথ্যের জন্য। সাবধান থাকুন গুজব থেকে, গুজব নির্ভর কোন লেনদেন থেকে, যতক্ষণ না তাদের পছন্দের জন্য আপনি যুক্তি সংগত ব্যাখ্যা করতে পারছেন।
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কেন বিনিয়োগকারী বিবেচনা করবে?
মনে রাখতে যে উত্তম সিকিউরিটিজ/শেয়ার-এর ক্ষেত্রেও স্বল্প মেয়াদে বিরূপ ফলাফল আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ ধরে রাখার ক্ষমতা থাকা। গবেষণায় দেখা যায় যে মৌলিক শক্ত ভিত্তি ও সংগত সময়ের জন্য বিনিয়োগ, বিনিয়োগকারীকে দীর্ঘমেয়াদে ভাল মুনাফা দেয়।
বুক ক্লোজার/রেকর্ড ডেট কি?
যখন কোন প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষনা করে রাইট/বোনাস শেয়ার বা এজিএম/ইজিএম করার সিদ্ধান্ত নেয় তখন বুক ক্লোজার প্রস্তুতকারী বিনিয়োগকারীদের নাম নিবন্ধনের জন্য বুক ক্লোজার/রেকর্ড ডেট ঘোষণা করে। বুক ক্লোজার/রেকর্ড ডেটের পরে যে সকল বিনিয়োগকারীর নাম তালিকা বইয়ে থাকে শুধু তারাই এজিএম/ইজিএম এ যোগ দিতে পারে এবং তারাই লভ্যাংশ ও বোনাস শেয়ার গ্রহণ এবং রাইট শেয়ার পাওয়ার যোগ্যতা অর্জন করে, যদি থাকে।

বাজার বিষয়ক তথ্য

ডিএসইর লেনদেনের সময় কখন?
সাধারণত লেনদেনের সময় সকাল ১০:০০টা থেকে দুপুর ০২:৩০টা পর্যন্ত। কর্মদিবস: রবিবার থেকে বৃহস্পতিবার
মার্কেট পারফর্মেন্স এর মাপকাঠি সমূহ কি?
মার্কেট পারফর্মেন্স এর মাপকাঠি চারটি: বাজার মূলধন; মূল্যে লেনদেনের পরিমাণ; সংখ্যায় লেনদেনের পরিমাণ; মূল্য সূচক
এই বাজারে কি কি বিনিয়োগ পণ্য পাওয়া যায়?
বিনিয়োগের জন্য শেয়ার বাজারে নিম্ন বর্ণিত সিকিউরিটিজগুলো পাওয়া যায়: তালিকাভুক্ত কোম্পানির সাধারণ শেয়ার; মিউচুয়াল ফান্ড; ডিবেঞ্চার; বন্ড
শেয়ার কি?
প্রতিটি শেয়ার একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের একটি ক্ষুদ্রাংশের প্রতিনিধিত্ব করে। প্রকৃতপক্ষে পাবলিক লিমিটেড কোম্পানী বহু সংখ্যক বিনিয়োগকারীর পুঞ্জিভূত মূলধন নিয়ে গঠিত হয়। সেই জন্য এ রকম কো্পানির মূলধনকে সমমূল্যের ছোট ছোট এককে ভাগ করা হয়্। এই এককই শেয়ার/মূলধন। একজন যে পরিমাণ বিনিয়োগের ইচ্ছা করে সে হিসাবে ছোট বা বড় শেয়ার এর লট কিনতে পারে। কোন কো্পানির কর্মফলের উপর নির্ভর করে অথবা বাজারের অবস্থার উপর নির্ভর করে তার শেয়ারের দাম বাড়তে বা কমতে পারে। একবার যখন শেয়ার ক্রয় করা হয় এবং নতুন বিনিয়োগকারী নাম বদলী হয়ে যায়, সেই নাম তখন কো্পানির নিবন্ধনে উঠে যায়। তখন এই বিনিয়োগকারী মালিক হিসাবে শেয়ারের সবরকম লভ্যাংশ, ভোট দেয়া (বার্ষিক সাধারণ সভায়) ও কোম্পানির প্রতিবেদন পাওয়ার যোগ্য হয়।
বাজার মূলধন কি?
বর্তমান মূল্যে তালিকাভুক্ত কোম্পানীর ইক্যুইটি শেয়ারের সর্বমোট মূল্যই হচ্ছে বাজার মূলধন। বাজার মূলধন: ∑(ইস্যুকৃত মোট শেয়ারxসমাপনী মূল্য)
আইপিও কি?
প্রাথমিক গণ প্রস্তাব। আইপিও অর্থ যখন কোন কোম্পানি সাধারণ জনগণের নিকট থেকে মূলধন সংগ্রহের লক্ষ্যে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন ক্রমে গণ প্রস্তাব পেশ করে।
সার্কিট ফিল্টার কি?
সার্কিট ফিল্টার হল শেয়ার মূল্যের সর্বোচ্চ অনুমোদিত মূল্য বিচ্যুতি (% নির্দেশ করা থাকে)। ইহা শেষ বিক্রয়মূল্য থেকে এক উর্দ্ধমুখি আদেশ।
সার্কিট ব্রেকার কি?
সার্কিট ব্রেকার হল শেয়ারমূল্যের সর্বোচ্চ অনুমোদিত মূল্য বিচ্যুতি (% এ নির্দেশ করা থাকে), ইহা নিম্নমুখী আদেশ। সার্কিট ব্রেকারের ভিত মূল্য অমান্য করলে, ফলস্বরুপ আদেশ অগ্রাহ্য হয়ে যাবে।
মার্কেট লট কি?
মার্কেট লট হল শেয়ারের সবচেয়ে ছোট ইউনিট (একক) যা বাজারে ক্রয়/বিক্রয় হয় শুধু অডলটগুলো বাদে। সকল প্রস্তাবিত সংখ্যা মার্কেট লটের অখন্ড গুণিতক হতে হবে।
অড লট কি?
শেয়ার বাজারে শেয়ার সাধারণত মার্কেট লটে বেচা/কেনা হয়, যা লেনদেনের জন্য সুবিধাজনক। মার্কেট লট অপেক্ষা কম সংখ্যক শেয়ারের লটকে অড লট বলে। বোনাস বা রাইট শেয়ারের কারণে অড লট সৃষ্টি হয়।
টাচ লাইন মূল্য কি?
টাচ লাইন মূল্য হল কোন শেয়ার বিক্রয় এর জন্য অর্ডার বুকের সবচেয়ে ভাল প্রস্তাব এবং ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে ভাল মূল্য। টাচ লাইন ক্রয় মূল্য হচ্ছে ক্রয় আদেশের মধ্যে সর্ব্বোচ্চ ক্রয় মূল্য। টাচ লাইন বিক্রয় মূল্য সকল বিক্রয় আদেশের মধ্যে সর্বনিম্ন।
ক্রয়/বিক্রয় আদেশগুলো কি পদ্ধতিতে সারিবদ্ধ করা হয়?
মূল্য এবং পূর্ববর্তিতার ক্রম অনুসারে ক্রয়/বিক্রয় সারি দেয়া হয় এবং লেনদেন হয়। ভাল মূল্যের আদেশ প্রথমে লেনদেন হয়। যদি একের অধিক সমমূল্যের আদেশ থাকে তবে যে আগে আদেশ দিয়েছে সে অগ্রাধিকার পায়।
ডিএসইতে সিকিউরিটিজের গ্রুপগুলো কি কি?
ডিএসইতে সিকিউরিটিজের গ্রুপগুলো হচ্ছেঃ এ, বি, জি, এন ও জেড।

ট্রেক সংক্রান্ত তথ্য

ডিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) পেতে ও ধরে রাখতে কী কী শর্ত পূরণ করতে হয়?
কেবল কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত শেয়ারে সীমাবদ্ধ কোম্পানিই ডিএসইর ট্রেক পেতে ও ধরে রাখতে পারে; ন্যূনতম পরিশোধিত মূলধন ১০,০০০,০০০ (এক কোটি) টাকা: তবে শর্ত থাকে যে ট্রেক হোল্ডারের নিরীক্ষিত নিট সম্পদ কোনো সময়েই তার পরিশোধিত মূলধনের ৭৫% এর কম হবে না; এক্সচেঞ্জ সময়ে সময়ে যেভাবে নির্ধারণ করে সেই অনুযায়ী কমপ্লায়েন্স অফিসারসহ পর্যাপ্ত পেশাদার ব্যবস্থাপনা, জনবল, তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও আর্থিক সক্ষমতা থাকতে হবে; কোম্পানির উদ্যোক্তা, স্পনসর, উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার, এমডি/সিইও, পরিচালক ও প্রধান নির্বাহীগণ কমিশন কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া পরিপালন করবেন; কোম্পানির কোনো পরিচালক এমন কোনো ট্রেক হোল্ডার বা এক্সচেঞ্জ সদস্যের পরিচালক ছিলেন না, যাকে খেলাপি ঘোষণা করা হয়েছে বা সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বা যার ট্রেক এক্সচেঞ্জ বাতিল করেছে; স্বার্থের দ্বন্দ্ব ব্যবস্থাপনা, অনৈতিক আচরণ ও বাজার কারসাজি পর্যবেক্ষণ, বিনিয়োগকারীর অভিযোগ নিষ্পত্তি, মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং প্রযোজ্য আইন পরিপালন নিশ্চিত করতে পর্যাপ্ত নীতি, পদ্ধতি, সিস্টেম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে; এবং এ সংক্রান্ত সকল রুলস ও রেগুলেশনস পরিপালন করতে হবে।
ট্রেক কি নবায়নযোগ্য?
ট্রেক প্রতি বছর ৫০,০০০ টাকা ফি দিয়ে নবায়নযোগ্য।
কেউ কি একই সময়ে এক্সচেঞ্জের একাধিক ট্রেক রাখতে পারেন?
কোনো ব্যক্তি একই সময়ে এক্সচেঞ্জের একাধিক ট্রেক রাখতে পারবেন না।
ট্রেডার সার্টিফিকেট (টিসি) পেতে ও ধরে রাখতে কী কী শর্ত পূরণ করতে হয়?
বাংলাদেশের নাগরিক হতে হবে; বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে; দেশে বা বিদেশে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে; এক্সচেঞ্জ/বিএসইসি কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত “ফিট অ্যান্ড প্রপার” মানদণ্ড পূরণ করতে হবে; নৈতিক স্খলনজনিত অপরাধে কোনো আদালত কর্তৃক দণ্ডিত হননি; এক্সচেঞ্জ সময়ে সময়ে যে অন্য কোনো যোগ্যতা ঘোষণা করে; এবং এ সংক্রান্ত সকল রুলস ও রেগুলেশনস পরিপালন করতে হবে
টিসি কি নবায়নযোগ্য?
টিসি প্রতি বছর ৫,০০০ টাকা ফি দিয়ে নবায়নযোগ্য।

আইসিটি সংক্রান্ত তথ্য

ডিএসই ওয়েবসাইটে ডাটা কতক্ষণ পর হালনাগাদ করা হয়?
প্রতি ১ থেকে ৩ মিনিট বিরতিতে ডিএসই তার লেনদেন ডাটা হাল নাগাদ করে।
আমি কিভাবে ডিএসই ওয়েব সাইটের পাতায় নির্দিষ্ট সিকিউরিটিজের হাল নাগাদ তথ্য দেখতে পাব?
ডিএসই এর দাপ্তরিক ওয়েবসাইটে (www.dsebd.org) আপনার চাহিদা মোতাবেক তথ্য, উপাত্ত ও হাল নাগাদ অবস্থা জানার জন্য এখনই আপনার নিজস্ব একটি পোর্টফোলিও তৈরী করুন (নতুন ব্যবহারকারী হলে এখনই রেজিষ্ট্রেশন করুন) বিনামূল্যে রেজিষ্ট্রেশন করা হয়।